পাঁচ কোম্পানির বোর্ডসভার দিন ঠিক
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের পাঁচ কোম্পানি পরিচালনা পর্ষদের সভার দিন ঠিক করেছে।
এগুলো হল- এম আই সিমেন্ট, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ও অলিম্পিক এক্সেসরিজ, কেপিপিএল ও ডিবিএইচ ফিন্যান্স।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।
এম আই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের পর্ষদ সভা ২৭ জানুয়ারি বেলা ৩টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানির ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
আর সুহৃদ ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভা একই দিন সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।
সভায় অন্য বিষয়ের পাশাপাশি ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত সুহৃদ ইন্ডাস্ট্রিজ ওই বছর ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়।
সভায় কোম্পানির গত ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের (কেপিপিএল) পর্ষদ সভা ৩০ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
‘এ’ ক্যাটাগরির এই কোম্পানি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
ডেল্টা ব্র্যাক হাউজিং (ডিবিএইচ) ফিন্যান্স করপোরেশন লিমিটেডের পর্ষদ সভা ২৬ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।
‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
