মেঘনা পেট্রোলিয়ামের পর্ষদ সভা ২৭ জানুয়ারি
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের পর্ষদ সভা ২৭ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।
সভায় কোম্পানির ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
