২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬৬ হাজার শেয়ার বিক্রি করবেন নাভানা সিএনজির পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত নাভানা সিএনজির এক পরিচালকের ৬৬ হাজার ৭৩৪ শেয়ার কিনে নিতে যাচ্ছেন আরেকজন পরিচালক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 03:39 PM

Updated : 20 Aug 2022, 11:38 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, উদ্যোক্তা মনোয়ারুল ইসলামের ৬৬ হাজার ৭৩৪টি শেয়ার কিনে নেবেন আরেক উদ্যোক্তা খালেদা ইসলাম ।

বাজার দরে এই শেয়ারের লেনদেন শেষ হবে ৩১ জানুয়ারির মধ্যে । 

নাভানা সিএনজির মোট শেয়ারের সংখ্যা ছয় কোটি ৮৫ লাখ ২৮ হাজার ৫৯২টি।

ডিএসই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, কোম্পানিটির  ৪২ দশমিক ৬৫ শতাংশ শেয়ার আছে  উদ্যোক্তা পরিচালকদের হাতে।

এছাড়া প্রতিষ্ঠানের কাছে ৪০ দশমিক ২৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১৭ দশমিক ১ শতাংশ শেয়ার রয়েছে।

প্রকৌশল খাতের কোম্পানি নাভানা সিএনজি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ।