ফরমুলেশন প্লান্টে আয় বাড়বে অ্যাক্টিভ ফাইনের
ক্যান্সারবিরোধী ওষুধ উৎপাদনে ফরমুলেশন্স প্লান্ট স্থাপন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস।
৯০ কোটি টাকা ব্যয়ে খুলনার বটিয়াঘাটার কৈয়াবাজার উত্তর শৈলমারিতে এই প্লান্ট স্থাপন করা হবে। কোম্পানির নিজস্ব তহবিল এবং ব্যাংক ঋণ থেকে এই অর্থের জোগান দেওয়া হবে।
এছাড়াও কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সেফালোসপরিন অ্যান্টিবায়োটিক ও রাসায়নিক উৎপাদনের সিদ্ধান্তও হয়েছে বলে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বলা হয়েছে।
