২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক, লেনদেন বেড়েছে

সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন বেড়েছে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 04:24 PM

Updated : 11 Oct 2022, 07:37 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৯৮ পয়েন্টে ওঠে।

আগের দিনের চেয়ে লেনদেন ১৬ দশমিক ৩০ শতাংশ বেড়ে ৭২০ কোটি ৭২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

এদিন ডিএসইতে লেনদেনে থাকা ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৫৩টির ও অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৬৫ পয়েন্ট ওঠে।

আগের দিনের চেয়ে লেনদেন ১৯ দশমিক ৫৬ শতাংশ বেড়ে ৪৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

সিএসইতে লেনদেনে থাকা ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১২৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।