২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ মাসে ইস্টার্ন ক্যাবলসের শেয়ারে ১৩ পয়সা লোকসান

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ক্যাবলস চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি ১৩ পয়সা লোকসান করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2016, 04:43 PM

Updated : 20 Aug 2022, 11:37 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

২০১৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর সময়ের অনিরীক্ষিত আর্থিক হিসাব অনুযায়ী এ লোকসান হয়েছে।

আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয় ৭৪ পয়সা।

এদিকে অর্থবছরের প্রথম ৬ মাসের কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছে ৩ পয়সা, যা আগের বছরে একই সময়ে কোম্পানির এ মুনাফার পরিমাণ ছিল ৭৬ পয়সা।

২০১৫ সালের জুলাই থেকে ডিসেম্বর অনিরীক্ষিত হিসাব অনুযায়ী, কোম্পানির শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ ৪ টাকা ৭১ পয়সা, যা আগের বছর একই সময়ে একটাকা ৯৯ পয়সা।

৩১ ডিসেম্বর কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ৩০ টাকা ৩১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৮ টাকা ৬৭ পয়সা।