দুই কোম্পানির বোর্ড সভা ২১ জানুয়ারি
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ বিডি লিমিটেড ও মতিন স্পিনিং মিলস লিমিটেড পর্ষদ সভার দিন ঘোষণা করেছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
২১ জানুয়ারি অনুষ্ঠেয় পর্ষদ সভায় ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বরে শেষ হওয়া হিসাব বছরে ইউনাইটেড এয়ারওয়েজের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
মতিন স্পিনিং মিলস লিমিটেডও একই দিন দুপুর আড়াইটায় পর্ষদ সভায় বসবে।
সভায় কোম্পানিটির গত ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
