ছয় মাসে ইস্টার্ন লুব্রিকেন্টসের মুনাফা বেড়েছে ছয় গুণ
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে আগের বছরের একই সময়ের তুলনায় রাষ্ট্রায়ত্ত কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার প্রতি মুনাফা প্রায় ছয়গুণ বেড়েছে।
২০১৫ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ের অনিরীক্ষিত হিসাব অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১০ টাকা ৭৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল এক টাকা ৫৬ পয়সা।
এদিকে দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত হিসাব অনুযায়ীও মুনাফার পরিমাণ বেড়েছে।
গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১০ টাকা ৯৯ পয়সা, আগের বছরের একই সময়ে ছিল একটাকা শূন্য ৪ পয়সা।
