এইচ আর টেক্সটাইল ১০% নগদ লভ্যাংশ দেবে
পুঁজিবাজারে তালিকাভুক্ত এইচ আর টেক্সটাইল শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এইচ আর টেক্সটাইলের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ মার্চ সকাল ১১টায় গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে, যার জন্য ১০ ফেব্রুয়ারি রেকর্ড ডেট রাখা হয়েছে।
সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ২২ পয়সা; শেয়ারপ্রতি সম্পদ মূল্য ১৬ টাকা ১৭ পয়সা। আগের বছর কোম্পানিটি সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।
