ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ বিওতে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং সিরামিকের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
বুধবার জমা হওয়ার এ তথ্য দিয়ে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ওয়েবসাইটে জানানো হয়, ফু-ওয়াং সিরামিক বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে, যার পুরোটাই বোনাস।
৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়।
কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ৩৫ পয়সা।
