তালিকাভুক্ত ৫ কোম্পানির বোনাস শেয়ার বিও হিসাবে
পুঁজিবাজারে তালিকাভুক্ত একাধিক খাতের চারটি কোম্পানির ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
চার কোম্পানি হল- তাল্লু স্পিনিং মিলস, মিথুন নিটিং, বিচ হ্যাচারি লিমিটেড, বঙ্গজ ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
মঙ্গলবার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
এর মধ্যে বস্ত্র খাতের কোম্পানি তাল্লু স্পিনিং ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে, যার পুরোটাই বোনাস শেয়ারে দেওয়া হবে।
এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা, শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৩২ পয়সা।
একই খাতের আরেক কোম্পানি মিথুন নিটিং একই সময়ে শেয়ারহোল্ডারদের জন্য ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে, যার পুরোটাই বোনাস শেয়ার।
কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৯৪ পয়সা; শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ৫৭ পয়সা।
ফিশারিজ খাতের কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেড ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে, যার পুরোটাই বোনাস শেয়ার।
কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা; প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাড়িয়েছে ১২ টাকা ৩৮ পয়সা।
অপর কোম্পানি খাদ্য খাতের বঙ্গজ ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে, যা পুরোটাই বোনাস শেয়ারে দেওয়া হবে।
কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৫ পয়সা; প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৬ টাকা ৬১ পয়সা।
খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫০ পয়সা।
