শেয়ারের দর বাড়ার কারণ দেখছে না ন্যাশনাল হাউজিং
শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
গত ১৭ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারের দর ছিল ২৮ টাকা, যা এক মাসে ধারাবাহিকভাবে বেড়ে সোমবার ৩৮ টাকা ৬ পয়সায় উঠেছে।
এভাবে কোম্পানিটির শেয়ারের দর বাড়াকে অস্বাভাবিক বিবেচনা করে এর পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য রয়েছে কি না তা জানতে চেয়ে কোম্পানিকে চিঠি দেয় ডিএসই।
জবাবে মঙ্গলবার কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।
