দর বাড়ার পেছনে অন্য কিছু নেই: লিগ্যাসি ফুটওয়্যার
শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে দাবি করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত লিগ্যাসি ফুটওয়্যার।
দর বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে তারা এই জবাব দিয়েছে বলে সোমবার ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে।
এক মাস ধরে কোম্পানির শেয়ারের দর বেড়েই চলেছে। ১৪ ডিসেম্বর কোম্পানির শেয়ারের দর ছিল ২৭.৩ টাকা। এরপর এর শেয়ারের দর বেড়ে ১০ জানুয়ারি ৩৪.৪ টাকায় গিয়ে দাঁড়ায়।
কোম্পানির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য রয়েছে কি না- তা জানতে চেয়ে ১০ জানুয়ারি কোম্পানিটিকে চিঠি দেয় ডিএসই।
