২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগকারীদের বিও হিসাবে জাহিনটেক্সের লভ্যাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিসিয়ারি ওনার্স (বিও) হিসাবে জমা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2016, 01:21 PM

Updated : 20 Aug 2022, 11:33 AM

সোমবার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে জাহিনটেক্স শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।

প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ২১ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩০ টাকা ০৩ পয়সা।