২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অকারণে’ বাড়ছে এমারেল্ড অয়েলের শেয়ারের দর

কয়েকদিন ধরে এমারেল্ড অয়েলের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্যের ভূমিকা নেই বলে কোম্পানিটি জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 02:45 PM

Updated : 12 Apr 2022, 01:10 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

গত ৯ ডিসেম্বর এমারল্ড অয়েলের শেয়ার লেনদেন হয় ৫৩ টাকা ৪ পয়সা। টাকা। ৬ জানুয়ারিতে তা বেড়ে ৭৪ টাকা ১ পয়সায় দাঁড়ায়। প্রায় এক মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারে দর ২০ টাকা ৭ পয়সা বেড়েছে।

এ দর বৃদ্ধিকে অস্বাভাবিক ধরে নিয়ে পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য রয়েছে কি না তা জানতে চেয়ে ৬ জানুয়ারি কোম্পানিকে চিঠি দেয় ডিএসই।

জবাবে এমারেল্ড অয়েল বলেছে, দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোনো তথ্য তাদের কাছে নেই।