ঊর্ধ্বগতিতেই চলছে পুঁজিবাজারে লেনদেন
সপ্তাহের শেষ দিনে আড়াই ঘণ্টার লেনদেনে দেশের দুই পুঁজিবাজার চাঙ্গাভাবেই রয়েছে।
বৃহস্পতিবার বেলা ১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৯১ পয়েন্ট হয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই প্রায় ২৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩০৫ পয়েন্টে হয়েছে।
এ সময় পর্যন্ত ডিএসইতে হাতবদল হয়েছে ৩৯৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার; লেনদেনে থাকা ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির।
সিএসইতে হাতবদল হয়েছে ২৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার; লেনদেনে থাকা ২০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ৭২টি ও অপরিবর্তিত রয়েছে ৩১টির।
