সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন
সপ্তাহের চতুর্থ দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক এবং লেনদেন বেড়েছে ।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৫৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭ দশমিক ৭৭ শতাংশ বেশি।
এ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৮০ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে লেনদেনে থাকা ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৯টির, কমেছে ৮৭টির ও অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।
এর আগে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়।
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে এ বাজারে ৬০৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, সূচক বেড়ে হয় ৪ হাজার ৬৪৩ পয়েন্ট।
বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪০ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিনের চেয়ে ২ দশমিক ২০ শতাংশ বেশি।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৭৯ পয়েন্টে উঠেছে।
লেনদেনে থাকা ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ৬৫টি এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।
