রোববার আইটি কনসালটেন্টের লেনদেন শুরু
পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ইনফরমেশন টেকনলজি (আইটি) কনসালটেন্টস লিমিটেডের শেয়ার রোববার থেকে লেনদেন শুরু হচ্ছে।
ডিএসইতে কোম্পানির ট্রেডিং কোড হবে ‘আইটিসি’ এবং কোম্পানি কোড হচ্ছে ‘২২৬৪৮’ ।
গত ২-১২ নভেম্বর বিনিয়োগকারীদের কাছ থেকে প্রাথমিক শেয়ার বরাদ্দের আবেদন গ্রহণ করে কোম্পানিটি। ৩ ডিসেম্বর প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ড্র হয়।
গত ৩ জানুয়ারি আইপিও বিজয়ীদের বিও অ্যাকাউন্টে কোম্পানির শেয়ার জমা করা হয়।
দশ টাকা অভিহিত মূল্যের এক কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে কোম্পানিটি আইপিওর মাধ্যমে বাজার থেকে ১২ কোটি টাকা সংগ্রহ করে।
পুঁজিবাজার থেকে সংগৃহীত অর্থে কোম্পানি ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে।
কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বেটাওয়ান ইনভেস্টমেন্ট।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আইটিসির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১.০৪ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ১৮.২৮ টাকা।
