২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই কোম্পানির বোনাস শেয়ার বিও অ্যাকাউন্টে

পুঁজিবাজারে তালিকাভুক্ত আলহাজ্ব টেক্সটাইল ও এটলাস বাংলাদেশের ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়ারধারীদের বেনিফিসিয়ারি হিসাবে (বিও) জমা করা হয়েছে।   

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 01:17 PM

Updated : 20 Aug 2022, 11:31 AM

বুধবার এসব বোনাস শেয়ার জমা হয়েছে বলে সেন্ট্রাল ডিপেজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ওয়েবসাইটে জানানো হয়েছে।

গত ২৮ অক্টোবর আলহাজ্ব টেক্সটাইলের পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশের সুপারিশ করা হয়।

এরপর ২১ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভায় সুপারিশকৃত লভ্যাংশে সাধারণ শেয়ারহোল্ডাররা অনুমোদন দেয়।

অন্যদিকে ৮ নভেম্বর এটলাস বাংলাদেশের পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ করে নগদ ও বোনাস লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়, যা ২৩ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভায় অনুমোদন দেয় সাধারণ শেয়ারহোল্ডররা।