২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজার থেকে অর্থ তুলবে ভিআইপিবি

পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পেয়েছে বে-মেয়াদি ভিআইপিবি এক্সিলারেটেড ইনকাম ইউনিট ফান্ড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 11:29 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

মঙ্গলবার বিএসইসির সভায় ফান্ডটির খসড়া প্রসপেক্টাসের অনুমোদন দেওয়া হয় বলে নিয়ন্ত্রক সংস্থার নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বে-মেয়াদি এ মিউচুয়াল ফান্ডটির প্রাথমিক আকার হচ্ছে ২০ কোটি টাকা। এর মধ্যে ফান্ডটির উদ্যোক্তা ২ কোটি টাকা জোগান দেবে। বাকি ১৮ কোটি টাকা বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডটির উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক হিসাবে রয়েছে ভিআইপিবি ম্যানেজমেন্ট কোম্পানি।

এ ছাড়া ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসাবে রয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।