আইপিও ছাড়ার অনুমতি পেল এনার্জি প্যাক
শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমতি পেয়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড।
১৫ টাকা প্রিমিয়ামে ২৫ টাকা বরাদ্দমূল্যে এই আইপিও অনুমোদন দেওয়া হয়।
মঙ্গলবার পুঁজিবজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় এ সিদ্ধান্ত আসে।
আহরিত টাকা দিয়ে ব্যাংক ঋণ পরিশোধ, চলতি মূলধন ও আইপিও খাতে ব্যয় করবে প্রতিষ্ঠানটি।
নিরীক্ষিত আর্থিক হিসাব অনুযায়ী, এনার্জি প্যাকের বিগত ৫ বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৯১ (ওয়েটেড এভারেজ) টাকা করে।
৩০ জুন ২০১৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) ছিল ৩১.১৩ টাকা করে।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।
