আইন লঙ্ঘনে এনসিসি সিকিউরিটিজকে জরিমানা
আইন লঙ্ঘনের দায়ে এনসিসি ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডকে ১৩ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমন্বিত গ্রাহক হিসাব পৃথকভাবে না রাখা, সমন্বিত গ্রাহক হিসাবের তহবিল ঘাটতি, নন মার্জিনেবল ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ক্রয়ে মার্জিন লোন সুবিধা দেয় সিকিউরিটিজ হাউসটি।
কমিশনের নিয়মিত পরিদর্শনে গঠিত কমিটির প্রতিবেদনে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিএসইসির নির্দেশনা ও সিকিউরিজ সংক্রান্ত আইনভঙ্গের প্রমাণ পাওয়ায় ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
