লোকসানের পরেও লভ্যাংশ দেওয়ায় জরিমানা
লোকসান করেও লভ্যাংশ দেওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিকেলের প্রত্যেক পরিচালককে ৫ লাখ টাকা করে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এভাবে কোম্পানিটি বিনিয়োগকারীদের মিথ্যা তথ্য দিয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ এর সেকশন ১৮ এর বিধান লঙ্ঘন করেছে।
আইন লঙ্ঘনের দায়ে কোম্পানির প্রত্যেক পরিচালককে ৫ লাখ টাকা করে জরিমানা করেছে বিএসইসি।
