ডিএসইর নতুন সিটিও জিয়াউল করিম
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জিয়াউল করিম।
এর আগে তিনি ফাইবারঅ্যাটহোম লিমিটেডে দায়িত্ব পালন করেন।
জিয়াউল করিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাসের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ও এমএসসি ডিগ্রী অর্জন করেন।
১৯৮৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সিগন্যাল কোরে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।
