ডিএসইর পরিচালক হলেন মিনহাজ মান্নান
মিনহাজ মান্নান এর আগে ২০১২ সালে ও ২০১৮ সালে ডিএসইর পরিচালক ছিলেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন বিএলআই সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ মান্নান ইমন।
মঙ্গলবার নির্বাচন কমিশন কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকে নির্বাচিত ঘোষণা করে।
আগামী ১০ ডিসেম্বর নির্বাচনের দিন নির্ধারিত ছিল।
পরিচালনা পর্ষদের একটি শূন্যপদে নির্বাচন পরিচালনার জন্য গত ১৬ অক্টোবর অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদকে চেয়ারম্যান করে৷ নিরবাচন কমিশন গঠন করে ডিএসই।
কমিশনের অপর দুই সদস্য হলেন ডিএসইর শেয়ারহোল্ডার প্রতিনিধি রফিকুল ইসলাম ও দেওয়ান আজিজুর রহমান৷
নির্বচনি তফসিল মোতাবেক ১২ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়ার সুযোগ ছিল। এই সময়ে শুধু মিনহাজ মান্নান ইমন মনোনয়নপত্র জমা দেন।
মিনহাজ মান্নান ইমন দীর্ঘ ৩৫ বছর ধরে পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত৷ তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন৷
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
মিনহাজ মান্নান এর আগে ২০১২ সালে ও ২০১৮ সালে ডিএসইর পরিচালক ছিলেন।
তিনি সাবেক মন্ত্রী দীপু মনির খালাত ভাই।
