২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিকাংশ শেয়ারের দরপতন

সূচক শুরুতে ঊর্ধ্বমুখী থাকলেও দ্রুতই চিত্র বদলাতে শুরু করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2024, 12:32 PM

Updated : 26 Aug 2026, 09:57 AM

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকার পুঁজিবাজারে লেনদেন চলছে অধিকাংশ শেয়ারের দরপতনের মধ্য দিয়ে।

আগের দিনের মত ঊর্ধ্বমুখী প্রবণতায় সোমবার সকালে লেনদেন শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। শুরুতে সূচকে ছিল আগের দিনের ৫ হাজার ৫৫৯ পয়েন্ট।  

প্রথম ২৬ মিনিটে ২৭ পয়েন্ট বেড়ে ডিএসইএক্স পৌঁছায় ৫ হাজার ৫৮৫ পয়েন্ট। এরপর শুরু হয় সংশোধন। বেলা পৌনে ১১টার দিকে সূচক নেমে আসে ৫ হাজার ৫৪৪ পয়েন্টে। তার মানে প্রধান সূচক আগের দিনের চেয়েও ১৪ পয়েন্ট নিচে চলে যায়। 

তার ১৫ মিনিট বাদে সূচক বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৫৭৬ পয়েন্টে। এরপরের এক ঘণ্টা জুড়েই সূচক ছিল নিম্নমুখী। বেলা সোয়া ১২টায় প্রধান সূচকের অবস্থান ছিল ৫ হাজার ৫২৪ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট কম। 

ওই সময়ের মধ্যে ডিএসইতে ৪৯৬ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। দর কমে ২৫৮টির, বাড়ে ৯৮টির এবং অপরিবর্তিত ছিল ৩৭টির দর।