পুঁজিবাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন
দিন শেষে ডিএসইএক্স ৭ পয়েন্ট এগিয়ে ৫ হাজার ১৪৩ পয়েন্টে থেমেছে।
তিন দিন পতনের পড় সূচক ও লেনদেন বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে।
সূচকের ঘর ৫ হাজার ১৩৬ পয়েন্ট নিয়ে মঙ্গলবার লেনদেন শুরু হয়েছিল ডিএসসিতে। দিন শেষে ডিএসইএক্স ৭ পয়েন্ট এগিয়ে ৫ হাজার ১৪৩ পয়েন্টে থামে।
এর আগে গত বৃহস্পতিবার ৪৮ পয়েন্ট, রোববার ৫১ পয়েন্ট ও সোমবার ১০ পয়েন্ট হারায় ডিএসই সূচক।
তিন খাতের কোম্পানির দর বৃদ্ধির মধ্য দিয়ে ডিএসইতে লেনদেনও বেড়েছে মঙ্গলবার। মোট ৩৫৯ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪০ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ৩১৯ কোটি ৮১ লাখ টাকা।
ব্যাংক, প্রকৌশল ও বস্ত্র খাতের শেয়ারের দর বেশি বৃদ্ধি পাওয়ায় এগিয়েছে সূচক ও লেনদেন। অন্যদিকে মিশ্রধারায় লেনদেন করেছে বীমা, ওষধ ও জ্বালানী খাতের শেয়ার।
লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ কোম্পানির মধ্যে ১১৯টির শেয়ার দর বেড়েছে, ২০০টির কমেছে এবং আগের দিনের দরে লেনদেন হয়েছে ৭৯টি কোম্পানির শেয়ার।
খাত হিসেবে সর্বোচ্চ ৭৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্যাংক খাত, যা দিনের মোট লেনদেনের ২১ দশমিক ৫১ শতাংশ।
এরপরই আছে খাদ্য ও আনুসঙ্গিক খাত এবং ওষধ ও রসায়ন খাতের শেয়ার। দিন শেষে ক্লোজিং প্রাইস বিবেচনায় ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে স্ট্রাইলক্রাফট। এই তালিকায় আরো আছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, মিডল্যান্ড ব্যাংক, লিগ্যাসি ফুটওয়্যার ও এনআরবি ব্যাংক।
অন্যাদিকে ন্যাশনাল ফিড মিল, চার্টাড লাইফ ইন্স্যুরেন্স, অ্যাসোসিয়েটেড ইন্স্যুরেন্স ও প্রিমিয়ার ইন্স্যুরেন্স রয়েছে দর হারানো কোম্পানিগুলোর উপরের দিকে।
