২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন পুঁজিবাজারে

দর বেড়েছে বেশির ভাগ শেয়ারের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2024, 12:20 PM

Updated : 26 Aug 2026, 09:55 AM

সপ্তাহের শেষ দিনে ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন চলছে দেশের পুঁজিবাজারে।

বৃহস্পতিবার লেনদেন শুরুর প্রথম ২ ঘণ্টায় দেশের দুই পুঁজিবাজারেই বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে।

এদিন বেলা ১২টা ৬ মিনিটে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৩৪৩ কোটি ৫৬ লাখ টাকা; চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হাতবদল হয়েছে ৮ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এসময়ে ডিএসইএর প্রধান সূচক ডিএসইএক্স ৮২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৫৬ পয়েন্টে অবস্থান করছিল।

এই সময়ের মধ্যে ডিএসইতে দর বেড়েছে ৩৪২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের, কমেছে ২১টির ও অপরিবর্তিত রয়েছে ২৬টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই প্রায় ১৬৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩২৩ পয়েন্টে অবস্থান করছিল।

এই সময়ের মধ্যে ১৭২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ৩০টির ও অপরিবর্তিত রয়েছে ১৬টির দর।