২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র দলকে ওবামার শুভেচ্ছা

কোয়ার্টার-ফাইনালে উঠতে ব্যর্থ হলেও দেশের মানুষের মন ঠিকই জয় করেছেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়রা। দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা দলের দুইজন খেলোয়াড়কে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 09:16 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে ওবামা বলেন, “তোমরা আমাদের গর্বিত করেছ।”

গত মঙ্গলবার বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে যুক্তরাষ্ট্র।   

ওই ম্যাচে হারের পর প্রেসিডেন্টের ফোন পান গোলরক্ষক টিম হাওয়ার্ড ও অধিনায়ক ক্লিন্ট ডেম্পসি।  

“যেভাবে তোমরা দেশের মানুষের মন ও তাদের কল্পনাকে জয় করেছ তা অবিশ্বাস্য।”  

ঘানাকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা যুক্তরাষ্ট্র পরের ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালের সঙ্গে ২-২ গোলে ড্র করে। শেষ ম্যাচে জার্মানির কাছে ১-০ গোলে হেরে গেলেও পর্তুগালের চেয়ে গোল পার্থক্যে এগিয়ে থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠে যুক্তরাষ্ট্র।

দ্বিতীয় রাউন্ডে বেলজিয়ামকে নির্ধারিত নব্বই মিনিট আটকে রাখলেও অতিরিক্ত সময়ে ২-১ গোলে হেরে যায় তারা।