সেই ব্রাজিল, সেই কনকাকাফ প্রতিপক্ষ!
যা হারাবার, ব্রাজিল বিশ্বকাপে তা এরই মধ্যে হারিয়ে ফেলেছে ইংল্যান্ড। প্রথম দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে তাদের। কোস্টা রিকার বিপক্ষে ম্যাচটি জিতে কিছু সম্মান নিয়ে বাড়ি ফিরতে চাইছে তারা। এখানেও তাদের চোখ রাঙাচ্ছে একটি পরিসংখ্যান। বিশ্বকাপে এর আগে কনকাকাফ অঞ্চলের তিন প্রতিপক্ষের বিপক্ষে খেলা চার ম্যাচের ১টিতেই মাত্র হেরেছে তারা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেই হারটি এই ব্রাজিলেই, ১৯৫০-এর বিশ্বকাপে। আবার সেই ব্রাজিল, সেই কনকাকাফ প্রতিপক্ষ!
'ডি' গ্রুপে ইংল্যান্ড-কোস্টা রিকা ম্যাচ নিয়ে আরো কিছু তথ্য:
স্টেডিয়াম: স্তাদিও মিনেইরাও, বেলো হরিজন্তে
ধারণক্ষমতা: ৫৮ হাজার ১৭০
ম্যাচ শুরু: মঙ্গলবার রাত ১০টা (বাংলাদেশ সময়)
রেফারি: জামেল হাইমউদি (আলজেরিয়া)
# উরুগুয়ে ও ইতালির কাছে হেরে এরই মধ্যে বাড়ি ফেরা নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ড। ১৯৫৮ সালের পর এই প্রথম গ্রুপ থেকেই বিদায় নিল তারা।
# উরুগুয়ে আর ইংল্যান্ডকে হারিয়েই নিজেদের বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় বারের মতো নকআউট পর্বে উঠেছে কোস্টা রিকা।
# কোস্টা রিকা বিশ্বকাপে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া কনকাকাফ অঞ্চলের চতুর্থ দেশ। এর আগে যুক্তরাষ্ট্র (দুই বার), মেক্সিকো আর ত্রিনিদাদ ও টোবাগোর মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। এর মধ্যে একমাত্র যুক্তরাষ্ট্রের কাছেই একবার হেরেছিল তারা, ব্রাজিলে ১৯৫০-এর বিশ্বকাপে।
# এর আগে এই দুই দলের কোনো সাক্ষাৎ হয়নি।
