২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিতলেই দ্বিগুণ বোনাস পাবেন দ্রগবারা

গ্রিসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোত দি ভোয়ার (আইভরি কোস্ট) খেলোয়াড়রা একটু সুখবর পেল। ম্যাচ জিতলেই দ্বিগুণ বোনাস পাবেন দিদিয়ের দ্রগবারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 11:52 PM

Updated : 13 Oct 2022, 12:16 PM

দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয়ার সমীকরণ মাথায় রেখে মঙ্গলবার 'সি' গ্রুপের শেষ ম্যাচে গ্রিসের মুখোমুখি হবে কোত দি ভোয়া।

২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপ থেকে এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে কলম্বিয়া। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কোত দি ভোয়া। ১ পয়েন্ট নিয়ে এর পরেই আছে জাপান। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় সমান পয়েন্ট নিয়েও গ্রিসের অবস্থান চতুর্থ।

সমীকরণের দিক থেকে ভালো অবস্থানেই আছে কোত দি ভোয়া। গ্রিসকে হারাতে পারলে কোনো হিসেব ছাড়াই নকআউটে উঠবে তারা। ম্যাচটি ড্র হলেও নকআউটে ওঠার সম্ভাবনা আছে তাদের, সেক্ষেত্রে কলম্বিয়ার কাছে হারতে হবে জাপানকে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বাড়তি একটি প্রেরণা আছে দ্রগবা-তুরেদের। ব্রাজিলে কোত দি ভোয়ার অনুশীলন দেখতে গিয়ে খেলোয়াড়দের একটি সুখবর দেন পার্লামেন্টের প্রধান গুইলাউমে সোরো।

দ্বিগুণ বোনাস দেয়ার ঘোষণাটি শুনিয়ে খেলোয়াড়দের তিনি বলেন, "প্রেসিডেন্ট আমাকে বলতে অনুরোধ করেছেন, আইভরি কোস্টের মানুষ আপনাদের নিয়ে গর্বিত।"