২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রেদকে ধীর বলায় খেপেছেন আলভেস

সতীর্থ ফ্রেডের উদ্দেশ্যে ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার অ্যাল্যান শিয়ারারের মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রাজিলের দানি আলভেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 11:31 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

গত সপ্তাহে ইএসপিএনের সঙ্গে কথোপকথনে ফ্রেডকে ধীরগতির খেলোয়াড় বলেন শিয়ারার। তার মতে, ব্রাজিলের ৯ নম্বর জার্সি পড়া এই খেলোয়াড় শটও নিতে পারে না। তাই তাকে দলে রাখা উচিত নয় বলে মনে করেন সাবেক এই ইংলিশ খেলোয়াড়।

আলভেসের মতে, শিয়ারার যে মন্তব্য করেছেন তা কোনো মানুষের পক্ষে বলা সবচেয়ে অযৌক্তিক ও বোকার মতো বলা কথা। 

বিশ্বকাপে এখন পর্যন্ত জ্বলে উঠতে পারেননি ফ্রেড। ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ব্রাজিল ৩-১ গোলে জিতলেও ফ্রেড ছিলেন নিষ্প্রভ; মেক্সিকোর বিপক্ষেই তাই। ম্যাচটি গোলশূন্য ড্র করে এবারের স্বাগতিকরা।