২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশে ৬ পেল মেসিরা!

বসনিয়ার-হার্জেগোভিনার বিপক্ষে জয় পাওয়া ম্যাচে শিষ্যদের পূর্ণ নম্বর দিতে রাজি নন আলেহান্দ্রো সাবেইয়াও। আর্জেন্টিনার কোচ মনে করেন, মেসি-আগুয়েরোরা যেমন খেলেছেন, তাতে দশের মধ্যে তার দল ৬ নম্বর পাওয়ার যোগ্য।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 07:09 PM

Updated : 13 Oct 2022, 12:14 PM

ম্যাচ শেষে তিনি জানান, ফুটবলারদের আরো উন্নতি করতে হবে।

প্রথমার্ধে আর্জেন্টিনার আক্রমণভাগ পূর্ণ বিকশিত হতে না পারার পেছনে নিজেরও একটি ভুল দেখেছেন সাবেইয়া। প্রথমার্ধে একজন বাড়তি ডিফেন্ডার খেলানোর কারণে হিগুয়াইনকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন তিনি।

দ্বিতীয়ার্ধে হিগুয়াইন মাঠে নামতেই যেন বদলে যায় আর্জেন্টিনার আক্রমণভাগের চেহারা। মেসিও এটিকেই ভাবছেন আক্রমণভাগের জেগে ওঠার মঞ্চ হিসেবে।

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার ৪-৩-৩ ফর্মেশনটা তার পছন্দ বলে জানান মেসি। এই ফর্মেশনে খেললে ফরোয়ার্ডদের জন্য সবকিছু সহজ হয়ে যায় বলেই মনে করেন তিনি।