০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

৮ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াল ইউনাইটেড

হার না মানসিকতায় এখানে পয়েন্ট আদায় করলেও, প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়শূন্য পথচলা দীর্ঘ হলো আরও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 12:41 AM

Updated : 09 Nov 2026, 12:41 AM

ম্যাচ শুরুর চার মিনিটের মধ্যে দুইবার ম্যানচেস্টার ইউনাইটেডের জালে জড়াল বল। সেই ধাক্কা সামলে বিরতির আগেই সমতা টানল তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে আবার ঝড় তুলল অ্যাস্টন ভিলা, পাঁচ মিনিটে আবার করল জোড়া গোল। দুই গোলের ব্যবধান রেখেই যোগ করা সময়ে গড়াল লড়াই, হারের প্রবল শঙ্কাই চোখ রাঙাচ্ছিল ইউনাইটেড। হার না মানসিকতায় সেখান থেকে কী দুর্দান্তভাবেই না পয়েন্ট পেল দলটি!

ওল্ড ট্র্যাফোর্ডে রোববার প্রিমিয়ার লিগের রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়েছে।

(বিস্তারিত আসছে)