ইউনাইটেডের গ্রুপে সোসিয়েদাদ, আর্সেনাল পেল পিএসভিকে
গত বছর রিয়াল মাদ্রিদকে চমকে দেওয়া শেরিফকেও গ্রুপ সঙ্গী হিসেবে পেয়েছে ইউনাইটেড।
ইউরোপা লিগে স্পেনের রিয়াল সোসিয়েদাদ ও শেরিফ তিরাসপোলকে গ্রুপ সঙ্গী হিসেবে পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত বছর মলডোভার ক্লাব শেরিফ চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চমকে দিয়েছিল।
ইস্তানবুলে শুক্রবার ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতা ইউরোপা লিগের ড্র অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার ২০১৭ আসরের চ্যাম্পিয়ন ইউনাইটেড খেলবে ‘ই’ গ্রুপে। সোসিয়েদাদ ও শেরিফ ছাড়া সেখানে এরিক টেন হাগের দলের সঙ্গী সাইপ্রাসের ক্লাব ওমোনিয়া নিকোসিয়া।
ইংল্যান্ডের আরেক দল আর্সেনাল ‘এ’ গ্রুপে সঙ্গী হিসেবে পেয়েছে সাবেক চ্যাম্পিয়ন পিএসভি আইন্দহোভেনকে। গ্রুপে অন্য দুই দল নরওয়ের ক্লাব বুদু/গারেনৎস ও সুইজারল্যান্ডের এফসি জুরিখ।
ইউরোপা কনফারেন্স লিগ চ্যাম্পিয়ন রোমা ‘সি’ গ্রুপে খেলবে বুলগেরিয়ার লুদোগোরেতস, স্পেনের রিয়াল বেতিস ও ফিনল্যান্ডের এইচজেকে।
আট গ্রুপ
গ্রুপ এ: আর্সেনাল, পিএসভি আইন্দহোভেন, বুদু/গারেনৎস, এফসি জুরিখ
গ্রুপ বি: দিনামো কিইভ, রেন, ফেনেরবাচে, এইকে লারনাকা
গ্রুপ সি: রোমা, লুদোগোরেতস, রিয়াল বেতিস, এইচজেকে
গ্রুপ ডি: ব্রাগা, মালমো, ইউনিয়ন বার্লিন, ইউনিয়ন সাঁ-জিলোয়াস
গ্রুপ ই: ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল সোসিয়েদাদ, এফসি শেরিফ, ওমোনিয়া নিকোসিয়া
গ্রুপ এফ: লাৎসিও, ফেইনুর্ড, মিতউইলান, স্টুয়াম গারাৎজ
গ্রুপ জি: অলিম্পিয়াকোস, কারাবাগ, ফ্রেইবুর্ক, নঁত
গ্রুপ এইচ: রেড স্টার বেলগ্রেড, মোনাকো, ফেরেনসিভারোস টিসি, ত্রাবজোন্সপোর
