০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

নেশন্স লিগ শেষ ডি লিখটের

পায়ে চোট পেয়েছেন নেদারল্যান্ডসের এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2023, 07:43 PM

Updated : 12 Jun 2023, 07:43 PM

অনুশীলনে পাওয়া চোট কাল হলো মাটাইস ডি লিখটের। উয়েফা নেশন্স লিগের ফাইনালস থেকে ছিটকে গেছেন নেদারল্যান্ডসের এই ডিফেন্ডার।

ডি লিখটকে না পাওয়ার কথা সোমবার নিশ্চিত করে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন।

গত শনিবার অনুশীলনের সময় পায়ে চোট পান ২৩ বছর বয়সী ডি লিখট। জাতীয় দলের হয়ে ৪১ ম্যাচ খেলা এই ফুটবলারের বদলি হিসেবে তার বায়ার্ন মিউনিখ সতীর্থ ডালে ব্লিন্ডকে দলে যোগ করেছে নেদারল্যান্ডস।

এবারের চার দলের ফাইনালস হবে নেদারল্যান্ডসে। আগামী বুধবার তারা প্রথম সেমি-ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। পরদিন দ্বিতীয় সেমি-ফাইনালে লড়বে স্পেন ও ইতালি। 

আগামী রোববার মাঠে গড়াবে ফাইনাল।