১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ফুটবলে অমর থাকবেন পেলে’

ইংলিশ গ্রেট গ্যারি লিনেকার নিশ্চিত, তিনটি বিশ্বকাপজয়ী পেলে থাকবেন ফুটবল প্রেমীদের হৃদয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2022, 01:50 AM

Updated : 30 Dec 2022, 01:50 AM

অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছিল। কেমোথেরাপিতে সাড়া দিচ্ছিল না পেলের শরীর। ছড়িয়ে পড়ছিল ক্যান্সার। তবুও সবার মনেই ক্ষীণ একটা আশা ছিল, এই যাত্রায় হয়তো টিকে যাবেন কিংবদন্তি। কিন্তু সবাইকে শোকে ভাসিয়ে ব্রাজিল থেকে এলো দুঃসংবাদ। পৃথিবীর মায়া কাটিয়ে ওপারে পাড়ি জমিয়েছেন ফুটবলের রাজা। ইংলিশ গ্রেট গ্যারি লিনেকারের কাছে এই চলে যাওয়া মানেই প্রস্থান নয়, তিনি সবসময়ই থাকবেন ফুটবল প্রেমীদের হৃদয়ে। 

সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ী পেলে। 

টুইটারে প্রাথমিক প্রতিক্রিয়ায় এই মহানায়কের প্রতি শ্রদ্ধা জানান লিনেকার। 

“পেলে চলে গেছেন। তিনি ছিলেন ফুটবলারদের মধ্যে সবচেয়ে ঐশ্বরিক ও মানুষদের মধ্যে সবচেয়ে আনন্দদায়ী। তিনি এমন এক খেলা খেলেছেন, কেবল বাছাই করা কয়েকজন এর কাছাকাছি যেতে পেরেছেন।” 

“তিনি সবচেয়ে লোভনীয় সোনালী ট্রফি জিতেছেন তিনবার, সুন্দর সেই হলুদ জার্সি চাপিয়ে। তিনি হয়তো আমাদের ছেড়ে চলে গেছেন, তবে তিনি ফুটবলে সবসময়ই অমর থাকবেন।”