২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে ফিজিকে হারাল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে এদিন বুরুন্ডির বিপক্ষে হারের তেতো স্বাদও পেয়েছেন বায়েজিদ-আজিমরা।

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে ফিজিকে হারাল বাংলাদেশ

বাছাইয়ে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিতেছেন বায়েজিদ-ফাহিমরা। ছবি: বাফুফে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Oct 2026, 12:10 AM

Updated : 27 Oct 2026, 12:10 AM

দিনের শুরুর হতাশার বৃত্ত থেকে পরে বেরিয়ে এলো বাংলাদেশ। জোড়া গোল করলেন মোহাম্মদ বায়েজিদ। জালের দেখা পেলেন ফাহিম। বুরুন্ডির বিপক্ষে হারের ধাক্কা সামলে, ফিজির বিপক্ষে জিতে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ।

আজারবাইজানের বাকুতে বাছাইয়ে ‘জি’ গ্রুপের সোমবার দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। বুরুন্ডির বিপক্ষে ২-০ গোলে হারের পর ফিজিকে বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছে দল।

এ নিয়ে বাছাইয়ে পাঁচ ম্যাচে এক জয়, দুটি করে হার ও ড্র করল বাংলাদেশ। ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে বাছাই শুরুর পর পর্তুগালের বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরেছিল দল। এরপর তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ ড্র করেছিল বাংলাদেশ।

ফিজির বিপক্ষে এক মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচে চালকের আসনে বসে যায় বাংলাদেশ। চতুর্থ মিনিটে বায়েজিদ ও পঞ্চম মিনিটে ফাহিম লক্ষ্যভেদ করেন।

২৮তম মিনিটে আত্মঘাতী গোলে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ্য পায় ফিজি। তবে, ৪০ মিনিটের ম্যাচের শেষ দিকে বায়েজিদ নিজের দ্বিতীয় গোলটি করলে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয়।