ডে ব্রুইনা ও টিলেমান্সকে ফ্রান্সের বিপক্ষে পাচ্ছে না বেলজিয়াম
তুরস্কের বিপক্ষে দুর্দান্ত পাফরম্যান্সের মাঝেই মেজাজ হারিয়ে ছিটকে পড়লেন দলটির প্লেমেকার।
ফ্রান্সের বিপক্ষে সামনের লড়াইয়ে মূল লক্ষ্য থাকবে প্রতিশোধ নেওয়ার, কিন্তু সেই সেখানে বড় ঘাটতি নিয়েই মাঠে নামতে হবে বেলজিয়ামকে। এই ম্যাচে খেলতে পারবেন না দলটির অধিনায়ক ইউরি টিলেমান্স ও মাঝমাঠের তারকা কেভিন ডে ব্রুইনা।
এবারের আন্তর্জাতিক বিরতিতে ১০ দিনের মধ্যে মোট চারটি ম্যাচ খেলছে বেলজিয়াম। এর শেষটিতে আগামী মঙ্গলবার ফ্রান্সের মাঠে নামনে বেলজিয়াম। কিন্তু টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় সেখানে থাকবেন না টিলেমান্স ও ডে ব্রুইনা।
সবশেষ ম্যাচে শুক্রবার তুরস্কের বিপক্ষে জয়ের নায়ক ছিলেন ডে ব্রুইনা, ৩-০ ব্যবধানের জয়ে দারুণ দুটি গোল করেন তিনি। কিন্তু পরে একটি ফাউলের শিকার হয়ে মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।
দারুণ এক ম্যাচ খেলার মাঝে এভাবে দলের সেরা তারকার ছিটকে পড়াটা হতাশাজনক। ম্যাচের পর কোচ মার্ক ফন বোমেল অবশ্য ডে ব্রুইনার ভুলটাকে বড় করে দেখতে চাইলেন না।
“কেভিন হতাশ ছিল এবং আমার মতে, সে বুঝতেও পারেনি ওইসময় হলুদ কার্ড দেখার কী পরিণতি হতে পারে।”
এই ম্যাচের তিন দিন আগে ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচেও এই দুই ফুটবলার হলুদ কার্ড দেখেন।
প্রথম তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের এক নম্বর গ্রুপের দুইয়ে আছে বেলজিয়াম। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ফ্রান্স।
৪ পয়েন্ট নিয়ে তিনে ইতালি। তুরস্কের পয়েন্ট শূন্য।
