১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লিভারপুল-উলভস ম্যাচে মাসকটের সঙ্গে থাকবেন জটার দুই ছেলে

জুলাইয়ে মর্মান্তিক সেই দুর্ঘটনার পর এই প্রথম মুখোমুখি হতে যাচ্ছে জটার দুই ক্লাব।

লিভারপুল-উলভস ম্যাচে মাসকটের সঙ্গে থাকবেন জটার দুই ছেলে
স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে দিয়োগো জটা। ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2025, 07:35 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

না ফেরার দেশে পাড়ি জমানো ফুটবলার দিয়োগো জটাকে স্মরণে রেখে মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছে লিভারপুল ও উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স। শনিবারের ম্যাচটিতে দুই দলের মাসকটের সঙ্গে থাকবেন জটার দুই ছেলে।

বিয়ের দুই সপ্তাহ পর গত জুলাইয়ে ২৮ বছর বয়সে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান জটা। স্পেনের থামোরা প্রদেশে ওই দুর্ঘটনায় তার ভাই আন্দ্রে সিলভাও মারা যান। তিনিও ছিলেন ফুটবলার। 

তাদের মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছিল ফুটবল বিশ্বকে। 

আন্তর্জাতিক ফুটবলেও দ্যুতি ছড়ানো জটা ক্যারিয়ারে সেরা সময়টা কাটিয়েছেন এই দুই দলেই। উলভারহ্যাম্পটনে তিন মৌসুম খেলে তিনি ২০২০ সালে পাড়ি জমান লিভারপুলে এবং জীবনের শেষ দিন পর্যন্ত অ্যানফিল্ডের দলের অংশ ছিলেন তিনি।

তার তার চলে যাওয়া এই দুই দলকে বেশি নাড়া দিয়েছিল, যেখানে তার অনেক বন্ধু ও শুভাকাঙ্ক্ষী আছে। লিভারপুলের হয়ে গত মৌসুমে লিগ শিরোপাও জেতেন তিনি।

মর্মান্তিক সেই দুর্ঘটনার পর এই প্রথম মুখোমুখি হতে যাচ্ছে জটার দুই ক্লাব। 

গত অগাস্টে লিভারপুল ও উলভসের প্রথম প্রিমিয়ার লিগ হোম ম্যাচে উপস্থিত ছিলেন জটার স্ত্রী রুতে কার্দোসো এবং দুই সন্তান দিনিস ও দুয়ার্তে।

লিভারপুলে ২০ নম্বর জার্সি পরে খেলতেন জটা। এই জার্সি স্থায়ী তুলে দিয়েছে ক্লাবটি।