২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবার মেয়েদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

শীর্ষস্থান হারিয়ে পাঁচে নেমে গেছে সুইডেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2023, 08:19 PM

Updated : 15 Dec 2023, 08:19 PM

প্রথমবারের মতো মেয়েদের ফুটবল বিশ্বকাপ জয়ের পর এবার স্পেনের অর্জনের মুকুটে যোগ হলো আরেকটি পালক। প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল তারা।

গত অগাস্টে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া স্পেন চতুর্থ দল হিসেবে র‍্যাঙ্কিংয়ের চূড়ায় উঠেছে। শুক্রবার ফিফার প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে দলটি।

এক ধাপ এগিয়ে দুইয়ে আছে যুক্তরাষ্ট্র। দুই ধাপ এগিয়ে তিনে ফ্রান্স। এতদিন শীর্ষে থাকা সুইডেন চার ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছে।

আগের মতো চতুর্থ স্থানে আছে ইংল্যান্ড। জার্মানি (ষষ্ঠ), নেদারল্যান্ডস (সপ্তম), জাপানও (অষ্টম) ধরে রেখেছে তাদের অবস্থান। উত্তর কোরিয়া নবম ও কানাডা দশম স্থানে আছে।

১৯৯৫ সালের পর প্রথমবার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া ব্রাজিল দুই ধাপ পিছিয়ে ১১ নম্বরে আছে।