১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল মাদ্রিদের লাভ ১ কোটি ১৮ লাখ ইউরো

ইউরোপের সফলতম ক্লাবটির রাজস্ব আয় ২০২২-২৩ অর্থ বছরে বেড়েছে ১২ কোটি ১০ লাখ ইউরো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2023, 10:40 PM

Updated : 17 Jul 2023, 10:40 PM

২০২২-২৩ অর্থ বছরে ১ কোটি ১৮ লাখ ইউরো লাভ করেছে রিয়াল মাদ্রিদ। অবশ্য রাজস্ব আয় বাড়লেও আগের মৌসুমের চেয়ে এবার প্রায় ১০ লাখ ইউরো লাভ কম হয়েছে তাদের।   

কোভিড-১৯ মহামারীর নেতিবাচক প্রভাব এবং ২০২৩ সালে শেষ হতে যাওয়া সান্তিয়াগো বের্নাবেউ স্টেডিয়ামের সংস্কার প্রকল্পে ৮৯ কোটি ৩০ লাখ ইউরো ব্যয়ের পরও গত চার অর্থ বছরে লাভের মুখ দেখেছে ইউরোপের সফলতম ক্লাবটি। 

রিয়াল সোমবার বিবৃতি দিয়ে জানায়, ২০২২-২৩ অর্থ বছরে তাদের রাজস্ব আয় হয়েছে ৮৪ কোটি ৩০ লাখ ইউরো। ২০২১-২২ অর্থ বছরের চেয়ে যা বেড়েছে ১২ কোটি ১০ লাখ ইউরো, অর্থাৎ ১৭ শতাংশ। 

মাদ্রিদের ক্লাবটি বলেছে, এখন তাদের নেট মূল্য ৫৫ কোটি ৮০ লাখ ইউরো, গত মৌসুমের চেয়ে যা ১ কোটি ২০ লাখ ইউরো বেশি এবং বের্নাবেউ প্রকল্প বাদ দিয়ে গত ৩০ জুন পর্যন্ত তাদের নেট ঋণ দাঁড়িয়েছে ৪ কোটি ৬৭ লাখ ইউরো।