১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বার্সার শুরুর একাদশে খেলার খবর বিশ্বাস হয়নি ড্রু ফের্নান্দেসের

রেয়াল সোসিয়েদাদ ম‍্যাচ দিয়ে বার্সেলোনার হয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেক হলো ১৭ বছর বয়সী অ‍্যাটাকিং মিডফিল্ডারের।

বার্সার শুরুর একাদশে খেলার খবর বিশ্বাস হয়নি ড্রু ফের্নান্দেসের
বল পায়ে ছুটছেন ১৭ বছর বয়সী অ‍্যাটাকিং মিডফিল্ডার ড্রু ফের্নান্দেস। ছবি: বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2025, 03:39 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

যখন বার্সেলোনার একজন বললেন, শুরু একাদশে খেলতে হবে, শুনে বিশ্বাসই হয়নি ড্রু ফের্নান্দেসের। পরে নিজেকে শান্ত করে মাঠে নামলেন ১৭ বছর বয়সী অ‍্যাটাকিং মিডফিল্ডার। রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে নিজের সামর্থ‍্যের কিছুটা ঝলকও দেখালেন তিনি।

২০২২ সালে বার্সেলোনার বিখ‍্যাত একডেমি লা মাজিয়াতে যোগ দেন ড্রু। গত জুলাইয়ে এশিয়া সফরে বার্সেলোনার প্রাক মৌসুম তাকে দলে ডাকেন ফ্লিক। ভিসেল কুবের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি নেমে ৩-১ ব‍্যবধানের জয়ে একটি গোল করেন ড্রু।

প্রতিযোগিতামূলক ম‍্যাচে অভিষেকের জন‍্য খুব বেশি অপেক্ষা করতে হলো না ১৭ বছর বয়সী ড্রুর। রেয়াল সোসিয়াদের বিপক্ষে ২-১ গোলে জয় পাওয়া ম‍্যাচে খেলেন তিনি প্রথমার্ধে, বিরতির পর তার জায়গায় নামেন দানি ওলমো। 

ম‍্যাচ শেষের প্রতিক্রিয়ায় ড্রু শোনালেন তার স্বপ্ন পূরণের গল্প।

“আমি খুব খুশি, খুব খুব খুশি। এটা অবিশ্বাস‍্য। যখন আমাকে বলা হলো, আমি শুরুর একাদশে খেলছি, প্রথমে তো আমার বিশ্বাসই হয়নি। কিন্তু আমি নিজেকে শান্ত করতে সক্ষম হলাম।”

“অন‍্য খেলোয়াড়রা এবং কোচ আমাকে সহায়তা করেছেন। তারা আমাকে বলেছে, অনুশীলনে যা করি সেটাই করতে এবং এটা আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে।”

ম‍্যাচ শেষে কোচের প্রশংসাও পেলেন ড্রু।

“সে খুব প্রতিভাবান একজন খেলোয়াড়। সে জানে প্রতিপক্ষের রক্ষণভাগে কী করতে হয়। এই ধরনের খেলোয়াড় দলে পাওয়া দারুণ ব‍্যাপার।”