১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

পেরুর স্টেডিয়ামে ১ জনের মৃত্যু

আলিয়ান্সা লিমা ও ইউনিভার্সিতোর ডার্বি ম্যাচের আগের দিনের এই ঘটনায় আহত হয়েছেন ৬০ জন।

পেরুর স্টেডিয়ামে ১ জনের মৃত্যু
আলিয়ান্সা লিমা দল। ছবি: আলিয়ান্সা লিমা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2026, 05:26 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

লিমার আলেহান্দ্রো ভিয়ানুয়েভা স্টেডিয়ামে ডার্বি ম্যাচের আগের দিন একটি অনুষ্ঠানে ঘটেছে মর্মান্তিক ঘটনা। এতে অন্তত ১ জন নিহত হয়েছেন এবং ৬০ জন আহত হয়েছেন।

ইউনিভার্সিতোর বিপক্ষে ম্যাচের আগের দিন শুক্রবার এই ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে বলেছে আলিয়ান্সা লিমা। 

মাতুতে নামে পরিচিত ‘ফ্ল্যাগ-ওয়েভিং ইভেন্টে’ হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে পেরুর রাজধানী লিমার ক্লাবটি।  

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করার প্রত্যয় জানিয়েছে আলিয়ান্সা লিমা। মর্মান্তিক এই ঘটনার কারণ এখনও অজানা। সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এর পেছনের কারণ বের করায় সহায়তা করার কথাও বলেছে তারা। 

স্টেডিয়ামে কোনো কাঠামোগত সমস্যা থাকার কথা উড়িয়ে দিয়েছে ক্লাবটি। একই মত ফায়ার কর্মকর্তাদেরও। 

এই ঘটনার পরও শনিবার পরিকল্পনা অনুযায়ী ম্যাচ আয়োজনের কথা বলেছে পেরুর পেশাদার সকার লিগ। 

“আমরা স্টেডিয়ামের ভেতরে ও বাইরে নিরাপদ পরিবেশ রাখতে ক্লাবগুলো ও কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করব।”