২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৬ বিশ্বকাপ ঘিরে ‘দুর্নীতির’ মামলায় জার্মান ফুটবল ফেডারেশনের শাস্তি

জরিমানার কিছু অর্থ অবশ্য মওকুফ করেছে আদালত।

২০০৬ বিশ্বকাপ ঘিরে ‘দুর্নীতির’ মামলায় জার্মান ফুটবল ফেডারেশনের শাস্তি
ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2025, 10:18 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

২০০৬ বিশ্বকাপ ঘিরে সন্দেহজনক অর্থপ্রদানের সঙ্গে সম্পর্কিত কর ফাঁকির মামলায় দোষী সাব্যস্ত হয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)। বুধবার সংস্থাটিকে এক লাখ ৩০ হাজার ইউরো জরিমানা করেছে দেশটির একটি আদালত।

মামলাটি ছিল জার্মানিতে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টের জন্য আয়োজক কমিটিকে ডিএফবির ৬৭ লাখ ইউরো প্রদান নিয়ে। 

ডিএফবি তাদের বার্ষিক হিসাবে দাবি করেছিল, এই অর্থ ছিল বিশ্বকাপের গালা অনুষ্ঠানের খরচ মেটানোর জন্য। কিন্তু অনুষ্ঠানটি কখনও হয়নি।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা থেকে ১৭ কোটি ইউরো প্রাপ্তি নিশ্চিত করার জন্য এই অর্থ প্রদানের পরিকল্পনা করেছিলেন ডিএফবি কর্মকর্তারা।

আয়োজক কমিটি ফিফার মাধ্যমে জার্মান ক্রীড়া সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাসের সাবেক প্রধান নির্বাহী রবার্ট লুই-ড্রেফাসকে এই অর্থ দিয়েছিল।

জরিমানা হিসেবে ডিএফবিকে এক লাখ ৩০ হাজার ইউরো প্রদানের নির্দেশ দেওয়া হলেও দীর্ঘ বিচারের কারণে ২০ হাজার ইউরো মওকুফ করা হয়েছে। তবে ডিএফবিকে অবশ্যই বিচারের খরচ বহন করতে হবে।

ঘরের মাঠে অনুষ্ঠিত ২০০৬ বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলেছিল জার্মানি।