ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
Published : 28 Jun 2024, 11:28 PM
চলতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সার্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে বিশৃঙ্খলায় জড়ানোয় শাস্তি পাচ্ছেন ইংল্যান্ডের ছয় জন সমর্থক। তাদেরকে ফুটবলে নিষিদ্ধ করার আদেশ জারি করা হয়েছে।
জার্মানির পশ্চিমের শহর গেলসেনকিরশেনে গত ১৬ জুন ‘ই’ গ্রুপের ম্যাচটি ১-০ গোলে জেতে ইংল্যান্ড। আসরে তাদের প্রথম ম্যাচ ছিল এটি।
টুর্নামেন্ট চলাকালীন জার্মান কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে যুক্তরাজ্যের ফুটবল পুলিশিং ইউনিটের (ইউকেএফপিইউ) কর্মকর্তারা।
ওই সমর্থকরা নিষেধাজ্ঞার সময়কালে ঘরোয়া ম্যাচ এবং ইংল্যান্ডের আন্তর্জাতিক ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারবে না। এর মধ্যে তিন জনকে তিন বছর এবং অন্য তিন জনকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।
আরও চার জন সমর্থক এরই মধ্যে যুক্তরাজ্যের আদালতে হাজির হয়ে পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন পেয়েছেন।