উত্তর বারিধারা ও কারওয়ান বাজার প্রগতি সংঘের বড় শাস্তি
বেটিংয়ে জড়িত থাকার দায়ে দুটি ক্লাবের বেশ কয়েক জন খেলোয়াড়ও শাস্তি পেয়েছেন।
দুই বছরের জন্য দ্বিতীয় বিভাগে নামিয়ে দেওয়া হয়েছে উত্তর বারিধারা ক্লাবকে। একই সময়ের জন্য তৃতীয় বিভাগে নামিয়ে দেওয়া হয়েছে কারওয়ান বাজার প্রগতি সংঘকে। বাফুফের ডিসিপ্লিনারি কমিটি এই শাস্তির সঙ্গে দুটি ক্লাবকেই করেছে ১০ লাখ টাকা আর্থিক জরিমানা। নিষিদ্ধ করেছে কয়েকজন খেলোয়াড়কে।
লাইভ বেটিং/স্পট ফিক্সিং/ম্যাচ ম্যানিপুলেশন/অনলাইন বেটিংয়ে জড়িত থাকার দায়ে এসব শাস্তির কথা বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাফুফে।
উত্তর বারিধারা ক্লাবের পাঁচ এবং কারওয়ান বাজার প্রগতি সংঘের ছয় ফুটবলারকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে কারওয়ান বাজার প্রগতি সংঘের ৩ কর্মকর্তাকে।
সাইফ স্পোর্টিং ক্লাবের যুব দলের ম্যানেজার ইস্কাটন মীর্জাকে ফুটবলে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।
