২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের জন্য মেয়ের জন্মও দেখা হয়নি কিম সেউন-গুইয়ের

বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত থাকার কারণে এই ত্যাগ স্বীকার করতে হয়েছিল দক্ষিণ কোরিয়ান গোলরক্ষককে।

বিশ্বকাপের জন্য মেয়ের জন্মও দেখা হয়নি কিম সেউন-গুইয়ের
দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সেউন-গুই। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2026, 07:57 PM

Updated : 11 Sep 2026, 03:26 PM

একদিকে সন্তান প্রসবা স্ত্রীর পাশে থাকার দায়িত্ব, অন্যদিকে বিশ্বকাপে দেশের পোস্ট সামলানো, দুটির মধ্যে দক্ষিণ কোরিয়ার প্রয়োজনেই সাড়া দেন কিম সেউন-গুই। মেয়ের জন্মের গুরুত্বপূর্ণ সময় তাই থাকতে পারেননি স্ত্রীর পাশে।

পৃথিবীর আলোয় সেউন-গুইয়ের মেয়ে এসেছে গত ৪ জুন। সেসময় তিনি বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে মহাব্যস্ত। বাবা হিসেবে নিশ্চিতভাবেই বড্ড খারাপ লেগেছে তার, কিন্তু ৩৫ বছর বয়সী এই গোলকিপার দেশের প্রয়োজনে জীবনের সেরা মুহূর্তটি থেকে দূরে থেকেছেন।

এমন ত্যাগ স্বীকার করা ‘কঠিন সিদ্ধান্ত’ ছিল, বলেন তিনি নিজেই। আরও বলেন, বিশ্বকাপে দেশকে প্রতিনিধিত্ব করার গুরুত্বটাও জানেন বলেই, এমন সিদ্ধান্ত নিতে হয়েছিল তাকে। অবশ্য, পরিবারের সবাইকে পাশে পাওয়ার কারণেই সিদ্ধান্তটা নিতে পেরেছিলেন, জানান তিনি।

দুই দফায় হাঁটুর মারাত্মক চোট কাটিয়ে ওঠা সেউন-গুইকে একসময় অবসরের ভাবনাও জেকে ধরেছিল। পরে, এফসি টোকিওতে খেলে ছন্দ ফিরে পান তিনি। দক্ষিণ কোরিয়ার হয়ে চতুর্থ বিশ্বকাপ খেলছেন এই গোলরক্ষক।

চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরুর ম্যাচে পোস্ট সামলেছেন সিউন-গুই। পরের ম্যাচে তিনি এখন অপেক্ষায় বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকোর মুখোমুখি হওয়ার।