১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেষ ষোলোয় ব্রাজিলের পাকেতার খেলা নিয়ে অনিশ্চয়তা

ঊরুর চোটে পড়া এই মিডফিল্ডারের সেরে উঠতে কতদিন লাগতে পারে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

শেষ ষোলোয় ব্রাজিলের পাকেতার খেলা নিয়ে অনিশ্চয়তা
জাপানের বিপক্ষে ম্যাচের বিরতিতে নেইমার ও এন্দ্রিকের মাঝে লুকাস পাকেতা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2026, 06:07 AM

Updated : 11 Sep 2026, 03:32 PM

চোটে ভুগছেন ব্রাজিলের মিডফিল্ডার লুকাস পাকেতা। শেষ ষোলোয় তার খেলা নিয়ে জেগেছে শঙ্কা।

শেষ বত্রিশে সোমবার জাপানের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচের প্রথমার্ধ শেষে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন পাকেতা। দ্বিতীয়ার্ধে তাকে আর নামাননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তার বদলি নামানো হয় এন্দ্রিককে। 

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) মঙ্গলবার জানায়, এ দিন করানো স্ক্যানে পাকেতার বাঁ ঊরুর পেছনের পেশিতে চোট ধরা পড়েছে।

২৮ বছর বয়সী এই ফুটবলারের সেরে উঠতে কতদিন লাগতে পারে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি। ফলে ব্রাজিলের পরবর্তী ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আগামী রোববার নিউ জার্সিতে শেষ ষোলোয় নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের রেকর্ড চ্যাম্পিয়নরা।

বিশ্বকাপে যেখানে অনন্য ফ্রান্স

রোনালদো-লেওনিদাসকে টপকে চূড়ায় এমবাপে

আবার এমবাপের জোড়া গোল, ভয়ঙ্কর-সুন্দর ফ্রান্স

আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের সামনে নরওয়ে

ইরানের বিদায়ে ‘খুশিতে নেচেছেন’ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রধান