১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘বিশ্বকাপ রাঙিয়ে রাখার সুযোগ এখনও আছে কুরাসাওয়ের’

জার্মানির বিপক্ষে ৭ গোল হজম করেও টলে যাচ্ছেন না কুরাসাও কোচ ডিক আটফোকাট।

‘বিশ্বকাপ রাঙিয়ে রাখার সুযোগ এখনও আছে কুরাসাওয়ের’
কুরাসাও কোচ ডিক আটফোকাট। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2026, 12:58 PM

Updated : 11 Sep 2026, 03:24 PM

ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে অভিষেক দুঃস্বপ্নের মতো হয়েছে কুরাসারওয়ের। তবে জার্মানির বিপক্ষে বড় হারে বিষণ্ন হওয়ার কিছু দেখছেন না কোন ডিক আটফোকাট। তিনি মনে করিয়ে দিয়েছেন, টুর্নামেন্টে সফল হওয়ার আরও দুটি সুযোগ তাদের সামনে আছে।

হিউস্টনে রোববার ‘ই’ গ্রুপের ম্যাচে জার্মানির বিপক্ষে ৭-১ গোলে হেরেছে নবাগত কুরাসাও।

৭৮ বছর বয়সী ডাচ কোচ বলেছেন, এমন ফল তার খেলোয়াড়ের ভাবনাতেও ছিল না। তিনি মনে করছেন, সহজ কিছু গোল হজম করাতেই এতো বড় ব‍্যবধানে হারতে হয়েছে তাদের। 

“আমাদের এটাকে চমৎকার এক টুর্নামেন্টে পরিণত করতে হবে। আমরা দ্বিতীয় ও তৃতীয় ম‍্যাচে চমকে দিতে পারি। দিন শেষে, বিশ্বের সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতায় থাকতে পেরেই আমরা খুশি।”

“খেলোয়াড়রা জানে, যদি হেরে যায় তাহলে তাদের বিষণ্ন হওয়া উচিত। তবে এটা অপমান নয়।”

ক‍্যারিবিয়ান দেশটির বিশ্বকাপ দেখতে মাঠে উপস্থিত ছিলেন অনেক ভক্ত। প্রতিপক্ষ গোল করে গেলেও দলের সমর্থনে গলা ফাটিয়ে যাচ্ছিলেন তারা। তাদের প্রশংসা করলেন আটফোকাট। জাতীয় সঙ্গীত বেজে ওঠার সময় ডাগআউটে আবেগপ্রবণ হয়ে পড়ার কথা বললেন তিনি।

“এটা কুরাসারও মানুষদের খুশির সঙ্গে সম্পৃক্ত। এটা হয় যখন আবেগ নিয়ন্ত্রণে থাকে না, বেরিয়ে আসে। তাদের আনন্দের প্রকাশ ছিল অসাধারণ।”

আগামী শনিবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে একুয়েডরের মুখোমুখি হবে কুরাসাও।